রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২৭

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২৭

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ১৯০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ১ গ্রাম আইস, ৫২ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৩০টি ইনজেকশন ও ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে।