লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের

ফাইল ছবি

লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুমটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। 

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে বিস্তারিত পরে জানানো হবে।