ইসরাইলের হামলায় একই পরিবারের ৫ ফিলিস্তিনি নিহত
ইসরাইলের হামলায় একই পরিবারের ৫ ফিলিস্তিনি নিহত
ইসরাইলের দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনের একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনের হাওয়ারা শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ইসলাইলের সেনাবাহিনীর তত্ত্বাবধানে দখলদাররা হাওয়ারা শহরে হামলা চালায়। এ সময় তারা শহরের বাড়ি-ঘর ভাঙচুর করে। অধিবাসীদের লক্ষ্য করে পাথর ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তারা স্থানীয় ইদরিস আলী মুস্তফার পরিবারের ওপরও হামলা চালায়। এতে তার পরিবারের পাঁচ সদস্য নিহত হয়।প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য নিশ্চিত করে।
সূত্র : আলজাজিরা মুবাশির