বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বেলা ২টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।  আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ী ইমতিয়াজ চৌধুরী গণমাধ্যমকে জানান, বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলার রিয়া জুয়েলার্সের বাইরের দিকে বিদ্যুৎ লাইনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।