দুই দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন রাষ্ট্রপতি
দুই দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দুই দিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন।রোববার (৩০ জুলাই) দুপুর ১২টায় বান্দরবান থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজারের পৌঁছান তিনি।কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান শাহিন বিষটি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টায় বিশেষ হেলিকপ্টারযোগে কক্সবাজারে পৌঁছেছেন রাষ্ট্রপতি।তিনি বলেন, রাষ্ট্রপতির সাথে তার পরিবারের সদস্যসহ ৩০ জন্য সফর সঙ্গী রয়েছেন।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন। তিনি রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারেন।কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতির কক্সবাজার সফর উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র : ইউএনবি