গাংনীর গ্রামে গ্রামে সুপেয় পানির সংকট

গাংনীর গ্রামে গ্রামে সুপেয় পানির সংকট

সংগৃহীত

উপজেলার কয়েকটি গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বললে তাঁরা সুপেয় পানির সংকটের কথা জানান। উপজেলার কোদাইলকাটি ও ভোলাডাঙ্গা গ্রামের গিয়ে দেখা যায়, গ্রামের একটি মসজিদের সামনে সুপেয় পানির জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন নারীরা। ওই মসজিদে একটি গভীর নলক‚প আছে। তাঁরা শুধু খাবারের জন্য কলসিভর্তি পানি সংগ্রহ করতে পারছেন। গোসলসহ নিত্যব্যবহারের জন্য পানি নেওয়ার সুযোগ নেই এখান থেকে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল ও সেচ পাম্পগুলো এখন প্রায় পানিশূন্য। গভীর নলক‚পের জন্য আবেদন করেও মিলছে না কোনো সমাধান। পানি সংকটে তাইতো দুর্বিষহ এলাকাবাসীর জীবন। পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। দ্রæত ব্যবস্থা না নেয়া হলে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এসব এলাকার সাধারণ মানুষ।

গাংনী উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন জানান, বৈশ্বিক আবহাওয়ার ফলে মাঠের ইঞ্জিনচালিত পাম্পগুলোতে এখন পানি কম হচ্ছে। আমরা সেচের পানির অভাব দূর করতে সন্ধ্যা থেকে রাতের মধ্যে জমিতে পানি দেয়ার পরামর্শ দিচ্ছি। কৃষিপণ্য উৎপাদনে এখন কোনো সমস্যা না হলেও ভবিষ্যতের জন্য এটি একটি হুমকি বলেও জানান তিনি।

গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, নলকুপের জন্য অনেক আবেদন জমা রয়েছে, বরাদ্দ কম হওয়ায় এখন আর ব্যক্তিপর্যায়ে গভীর নলক‚প স্থাপন করা হচ্ছে না। নলকুপ প্রাপ্তি সাপেক্ষে প্রতিটি মহল্লায় একটি করে গভীর নলক‚প স্থাপন করা হবে যেখান থেকে আশপাশের পরিবারগুলো পানি সংগ্রহ করবে।