অজিদের বিপক্ষে বাবরদের সেয়ানে সেয়ানে টক্কর

অজিদের বিপক্ষে বাবরদের সেয়ানে সেয়ানে টক্কর

সংগৃহীত

ডেভিড ওয়ার্নার-মিশেল মার্শের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে ৩৬৮ রানের বড় লক্ষ্য দাঁড় করায় অস্ট্রেলিয়া। বড় অঙ্কের রান তাড়া করতে নেমে ঠাণ্ডা মাথায় দেখেশুনে খেলতে শুরু করে পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক।

দুই ওপেনারের ব্যাটে ভর করে ১৭ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ১০০ রানের ঘরে পৌঁছায় পাকিস্তান।  ১০৫ বলে ১০০ রানের জুটি গড়েছেন ইমাম ও শফিক।

এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওয়ার্নার ও মিশেল মার্শ ২৫৯ রানের দারুণ জুটি গড়েন। ১২১ রানে মার্শ ফিরলেও হাল ধরেছিলেন ওয়ার্নার। তার ব্যাট থেকে আসে ১৬৩ রান।

এরপর অবশ্য ধারাবাহিকভাবেই উইকেট খোয়াতে থাকে অস্ট্রেলিয়া। শাহিন আফ্রিদির পাঁচ উইকেট ও হারিস রউফের তিন শিকারের তোপে ৯ ‍উইকেট হারিয়ে ৩৬৭ রানে থামে অস্ট্রেলিয়া।