পবিত্র শবেমেরাজ উপলক্ষ্যে বায়তুল মুকাররমে আলোচনা সভা-দোয়া
পবিত্র শবেমেরাজ উপলক্ষ্যে বায়তুল মুকাররমে আলোচনা সভা-দোয়া
পবিত্র শবেমেরাজ ১৪৪৫ হিজরি উদ্যাপন উপলক্ষ্যে আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবেমেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার। আলোচনা করেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়্যাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।