দেশে করোনায় আরো ৩৪জনের মৃত্যু,শনাক্ত ২৬৪৪

দেশে করোনায় আরো ৩৪জনের মৃত্যু,শনাক্ত ২৬৪৪

ছবি: প্রতিকী

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৬২৫ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৪৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।

আজ শনিবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৮৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ১২ জন।

এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জনে।