পিরোজপুরে ছাত্রদলের উদ্যোগে স্যালাইন ও পানি বিতরণ
সংগৃহীত
প্রচণ্ড দাবদাহের মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পিরোজপুরে ছাত্রদলের উদ্যোগে বিতরণ করা হয়েছে স্যালাইন ও সুপেয় পানি।
বৃহস্পতিবার (০২ মে) ১২টায় শহরের বাসস্ট্যান্ড মোড়ে জেলা ছাত্রদলের এ কর্মসূচি পালিত হয়।
স্যালাইন ও পানি পানের পর রিক্সাচালক আব্দুল হাই বলেন, স্যালাইন ও পানি পেয়ে খুব উপকার হলো। এ ধরনের কার্যক্রম চলমান থাকলে পথচারী ও ভ্যানচালকরা স্বস্তি পাবে।
এ বিষয়ে পিরোজপুরে ছাত্রদলের নেতারা বলেন, দেশব্যাপী প্রচুর গরম ও তাপমাত্রা বেড়ে গেছে। এ কারণে সাধারণ মানুষের হাতে স্যালাইন ও পানি তুলে দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন - জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশীদ বাপ্পী, সহ-সভাপতি মাহাদী হাসান মেহেদী ও জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক রেহান রাজু, যুবদল নেতা বেলায়েত হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।