সাতক্ষীরার মাহমুদপুর থেকে অস্ত্র-গুলি জব্দ

সাতক্ষীরার মাহমুদপুর থেকে অস্ত্র-গুলি জব্দ

ছবিঃ সংগৃহীত।

সাতক্ষীরা শহরের উপকণ্ঠে মাহমুদপুর থেকে ২টি বিদেশি পিস্তল ও ২টি দেশীয় ওয়ান শুটার গান জব্দ করেছে র‌্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এসময় সেখান থেকে ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনও জব্দ করা হয়। 

সোমবার ভোর রাত তিনটার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম মাহমুদপুর এলাকার একটি বাগানের মধ্যে শপিং ব্যাগে রক্ষিত অবস্থায় উক্ত অস্ত্র গুলো উদ্ধার করা হয়।র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হক জানান, র‌্যাব সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকায় টহল ডিউটি করছিলেন।

এ সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আলীপুর ইউনিয়নের মাহমুদ গ্রাম এলাকার এক তলা বিশিষ্ট পাকা বসতঘরের পাশে বাগানের ভিতর পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক বস্তু পড়ে রয়েছে। সেখানে অভিযান চালিয়ে শপিং ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় ওয়ান শুটার গান, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করা হয়।

  তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। জব্দকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।