রাইসির মৃত্যুতে আলী সাদাত খান মজলিসের শোক

রাইসির মৃত্যুতে আলী সাদাত খান মজলিসের শোক

ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন ইরানের তাবরিজ শহরের হযরত শায়েখ জালাল উদ্দিন তাবরিজ (রহ:) এর দশম বংশধর মোঃ আলী সাদাত খান মজলিস (মেরাজ)।

লিখিত শোক বার্তায় তিনি উল্লেখ করেন, গত ১৯ মে ২০২৪ ইং তারিখে মর্মান্তিক ভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের ৮ তম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ রাষ্ট্রের শুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিহিত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। দুঃখজনক মৃত্যুর খবর শুনে আমি, আমার পরিবার, আমাদের বংশের এবং দেশের সকলেই গভীর ভাবে মর্মহত ও দুঃখিত এই মহান নেতা ছিলেন মুসলিম বিশ্বের শক্তি, সাহস। এই মহান নেতা সহ যাহারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ সবাইকে শহিদ হিসাবে কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন। সুম্মা আমিন।

উল্লেখ্য, রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সময় বিধ্বস্ত হয়। দীর্ঘসময় অভিযান চালিয়ে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারীরা। এরপর হেলিকপ্টারে থাকা কোনো আরোহী বেঁচে নেই বলে নিশ্চিত করা হয়।

হেলিকপ্টারটিতে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলি আলে-হাশেম ও প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি ছিলেন।