কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রতিকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাহউদ্দিন লিমন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড নামার চিরিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। সালাহ উদ্দিন ওই এলাকার মোস্তাফিজুর রহমান মুন্সির ছেলে।

নিহতের বড় ভাই মহিউদ্দিন টিটু বলেন, দুপুরে ভেজা হাতে বাড়ির সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় আমার ছোট ভাই। 

চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মুজিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।