অভিনেতা শান্ত খানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

অভিনেতা শান্ত খানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

ছবি: সংগৃহীত

ঢালিউডের এই সময়ের চিত্রনায়ক শান্ত খান। তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত তিনি।

বুধবার (৩ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার।

প্রায় দুই বছর ধরে নায়কের সন্দেহজনক বিশাল সম্পত্তির স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ নিচ্ছে দুদক। ২০২২ সালে সন্দেহজনক স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেতে দেশি-বিদেশি ৫৮টি ব্যাংককে চিঠি পাঠায় সংস্থাটি।

প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান। বড় পর্দায় তার অভিষেক হয়েছিল ২০১৯ সালে। এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
 
প্রসঙ্গত, শান্ত খানের বাবা সেলিম খানও আছেন দুদকের নজরে। মূলত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে অভিযুক্ত সেলিম।