সৌদি আরবের গাড়ি শিল্পে নতুন ইতিহাস, উন্মোচন হলো প্রথম বৈদ্যুতিক গাড়ি
ছবিঃ সংগৃহিত।
সৌদি আরবের জাতীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান CEER তাদের প্রথম দুটি বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে একটি সেডান ও একটি SUV। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এসব গাড়ি উন্মোচন করেন।
এগুলো সৌদি আরবের নিজস্ব অটোমোটিভ শিল্প গড়ে তোলার উদ্যোগে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। CEER ২০২২ সালে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF) ও ফক্সকনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
CEER জানিয়েছে, নতুন গাড়িগুলো সৌদি আরব ও বৃহত্তর অঞ্চলের প্রয়োজন বিবেচনায় তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি ২০৩৪ সালের মধ্যে প্রায় ৩০ হাজার কর্মসংস্থান এবং সৌদি অর্থনীতিতে প্রায় ৩০ বিলিয়ন সৌদি রিয়াল অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।
সৌদি সরকারের ভিশন ২০৩০-এর আওতায় দেশটির শিল্প ও প্রযুক্তিখাতকে বৈচিত্র্যময় করার পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে স্থানীয় সক্ষমতা গড়ে তোলাই CEER-এর অন্যতম লক্ষ্য।