ঝিনাইদহে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রতিকি ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা, নগদ টাকাসহ জাহিদুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলেজ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহিদুল একই এলাকার চা বিক্রেতা এবং তিনি জাহাঙ্গীর হোসেনের ছেলে। পুলিশ জানায়, চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন জাহিদুল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তার চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তাকে তল্লাশি করে শরীর ও দোকান থেকে ৩৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমার জানান, গ্রেফতার জাহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।