ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম

ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম

ছবিঃ রয়টার্স

দক্ষিণ কোরিয়ার ভাগ্য-নির্ধারণী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বৃহস্পতিবার বসেছেন শিক্ষার্থীরা।কঠিন প্রশ্নের পাশাপাশি তাদের আরেকটি দুশ্চিন্তা, নকলবাজ ভাবা হওয়া থেকে বাঁচা।

সারা দেশে পাঁচ লাখের বেশি শিক্ষার্থী আট ঘণ্টার এই ম্যারাথন পরীক্ষায় অংশ নিচ্ছেন। গণিত থেকে কোরীয় ভাষা পর্যন্ত বিষয়ের পরীক্ষা হয়। প্রতিযোগিতামূলক দেশটিতে শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কঠিন প্রশ্নের পাশাপাশি তাদের আরেকটি দুশ্চিন্তা, নকলবাজ ভাবা হওয়া থেকে বাঁচা।

সারা দেশে পাঁচ লাখের বেশি শিক্ষার্থী আট ঘণ্টার এই ম্যারাথন পরীক্ষায় অংশ নিচ্ছেন। গণিত থেকে কোরীয় ভাষা পর্যন্ত বিষয়ের পরীক্ষা হয়। প্রতিযোগিতামূলক দেশটিতে শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বছর পরীক্ষাটি কঠোর নজরদারির মুখে। রবিবার জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় শীর্ষ স্থান অর্জনকারী স্বীকার করেন, তিনি মাইক্রোক্যামেরা ও এআই টুল ব্যবহার করে নকল করেছেন। এতে দেশের পরীক্ষানির্ভর শিক্ষাব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি হয়েছে। নকল ঠেকাতে কর্তৃপক্ষ তড়িঘড়ি নতুন ব্যবস্থা নিয়েছে। পরীক্ষার্থীদের নিজস্ব কলম ও ইরেজার আনা নিষিদ্ধ করা হয়েছে। মাইক্রোক্যামেরা লুকানো যায়, এমন পোশাকের বোতামে স্টিকার লাগানো হয়েছে।

সিউলের কেন্দ্রস্থলের একটি কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থী বলেন, এআই নকল কেলেঙ্কারি ও নতুন নিয়মে তারা উদ্বিগ্ন এবং প্রস্তুতির ধরনও বদলেছেন। উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কোয়াক ইউ-মিন বলেন, এখন মনে হচ্ছে, পরীক্ষা পিছিয়ে ঠিকঠাক পরিকল্পনা করা ভালো হতো। তিনি বোতামওয়ালা পোশাক পরার পরিকল্পনা করেছিলেন, কিন্তু নকলের সন্দেহের ভয়ে টি-শার্ট বেছে নেন। আরেক শিক্ষার্থী জ্যাং সান আশা করেন, সব পরীক্ষার্থী সুষ্ঠু ও সৎভাবে পরীক্ষা দেবেন।

সরকার জানিয়েছে, নিয়ম আরও কঠোর করা হবে। নকলে ধরা পড়লে ১০ বছর পরীক্ষা দেওয়া নিষিদ্ধ হবে এবং ফৌজদারি শাস্তিও হবে। প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং এক্সে নকলের চেষ্টার খবর দেওয়া ব্যক্তিদের অন্তত ১০ কোটি ওন (৭৫ হাজার ৪০ ডলার) পুরস্কার দেওয়ার আহ্বান জানান।

১৮ বছর বয়সী জ্যাং বলেন, আমি কঠোর পরিশ্রম করেছি এবং ভেবেছিলাম অন্যদের মতোই ভালো করছি। কিন্তু কেউ একবার এআই ব্যবহার করলেই সেই পরিশ্রম বৃথা যেতে পারে।

সকাল সাড়ে ৮টায় কর্তৃপক্ষ সারা দেশে মোবাইল ডিভাইসে সর্বোচ্চ ভলিউমে জরুরি সতর্কবার্তা পাঠায়, যাতে শ্রেণিকক্ষে লুকিয়ে আনা ডিভাইস শনাক্ত করা যায়। পরে শিক্ষা মন্ত্রণালয় জানায়, পরীক্ষাকেন্দ্র থেকে ২২টি স্মার্টফোন জব্দ করা হয়েছে এবং সেগুলো নকলে ব্যবহৃত হচ্ছিল কি না, তদন্ত করা হবে।

পরীক্ষার্থীরা যেন সর্বোত্তম পরিবেশে পরীক্ষা দিতে পারেন, সে জন্য দেশজুড়ে অসাধারণ ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার আর্থিক বাজার এক ঘণ্টা দেরিতে খোলে। ইংরেজি শ্রবণ পরীক্ষার সময় শব্দ কমাতে ৩৫ মিনিট বিমান ওঠানামা বন্ধ থাকে। দেরি করা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে সারা দেশে পুলিশের গাড়ি প্রস্তুত রাখা হয়।