ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ২৮৩৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ২৮৩৯ মামলা

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৯ মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১২৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৪০টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৪৫টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ১৬৯টি, ট্রাফিক-মিরপুর মোট ৫৫৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৫৮৭টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ৪৭৭টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৬৬৫টি গাড়ি ডাম্পিং ও ৩৬০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে