রাজধানীতে পাবলিক টয়লেটে মিললো অর্ধগলিত মরদেহ, কপালে আঘাতের চিহ্ন

রাজধানীতে পাবলিক টয়লেটে মিললো অর্ধগলিত মরদেহ, কপালে আঘাতের চিহ্ন

প্রতিকি ছবি

রাজধানীর শ্যামপুরে পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৬) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কপালে পাওয়া গেছে আঘাতের চিহ্ন।

শুক্রবার সকালে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচের একটি টয়লেটের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, নিহত কিশোরের ডান কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল হাফপ্যান্ট ও টি-শার্ট। মরদেহটি অর্ধগলিত হওয়ায় পোশাকের মূল রং বোঝা যায়নি।

ধারণা করছি, আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।