কুড়িগ্রামে ১৫৭ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

কুড়িগ্রামে ১৫৭ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

প্রতিকি ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) রাতে উপজেলার যতীন্দ্রনারায়ণ এলাকা থেকে তাদের গ্রেফতার হয়।  

শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহমুদ হাসান নাইম।

গ্রেফতারকৃতরা হলো- জেলার পাশ্ব'বতী' লালমনিরহাট সদর উপজেলার তালু খুটামারা এলাকার শহিদুল ইসলাম (৩২) ও একই জেলার যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকার মোহাম্মদ ওয়াহেদ আলী (৪২) ।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহমুদ হাসান নাইম বলেন, থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দু'জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।