সুনামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসহায়ক বই বিতরণ করছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার শহরের হুসেন বখত চত্বরে এই বই বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনীয় বই, খাতা এবং শিক্ষাসামগ্রী সংগ্রহ করেন।
সংগঠনের সভাপতি ওবায়দুল হক বলেন, আমরা শহরের বাসাবাড়ি ও লাইব্রেরি থেকে প্রায় ১১০০ শিক্ষাসহায়ক বই সংগ্রহ করে নিয়ে আসি। পরে এইগুলো প্রদর্শন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেই। তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় বই নিয়ে যাচ্ছেন।
এটি তাদের তৃতীয় আয়োজন বলে জানান তিনি।