দৌলতপুরে রাস্তার পাশে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

দৌলতপুরে রাস্তার পাশে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়ন এলাকায় রাস্তার পাশ থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকার রাস্তার পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সিরাজনগর এলাকা থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা এখন পরীক্ষা-নিরীক্ষা করব এটি আসলে ককটেল কিনা। কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।