সুপারিশ পেয়েও নেই নিয়োগপত্র, শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি

সুপারিশ পেয়েও নেই নিয়োগপত্র, শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৪১ প্রার্থী নিয়োগের দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন ভুক্তভোগী প্রার্থীরা। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান বলেন, সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রার্থীদের স্মারকলিপিটি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৫ সালে গাইবান্ধা জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফলে ৪৫৬ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন। তবে সম্প্রতি ফলাফল প্রকাশের পর জেলার ৪১ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। এতে চাকরিপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্বারকলিপিতে আরও বলা হয়, প্রশাসনিক বা যাচাই-সংক্রান্ত কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে ঠিক কী কারণে নিয়োগ আটকে আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী এবং পরবর্তী করণীয় কী, এসব বিষয়ে তারা স্পষ্টভাবে জানতে চান।

স্বারকলিপিতে আরও বলা হয়, প্রশাসনিক বা যাচাই-সংক্রান্ত কারণে ৪১ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কিন্তু তাদের প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কী কারণে নিয়োগ থেকে বাদ পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী এবং এ বিষয়ে আমাদের পরবর্তী করণীয় কী, প্রার্থীরা তা স্পষ্টভাবে জানতে চাই।