তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়ার মৃত্যু
সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দীঘিপাড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও শালিসি ব্যক্তিত্ব ইউনুস মিয়া (৭৪) মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আসর নামাজের পরে দীঘিপাড় কবরস্থান মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা দেয়। পরে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও শালিসি ব্যক্তিত্ব ইউনুস মিয়ার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।