চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি আছিফ চৌধুরী

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি আছিফ চৌধুরী

মোহাম্মদ আছিফ চৌধুরী

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আছিফ চৌধুরী।

নতুন দায়িত্ব প্রদানের জন্য ক্লাবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মদ আছিফ চৌধুরী।

একই সঙ্গে তিনি ক্লাবের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের।

এ দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্ব বজায় রাখার চেষ্টা করব। ক্লাবের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে এর উন্নয়ন, ক্রীড়াঙ্গনের বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করতে চাই।

তিনি বলেন, ক্লাবের কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন এবং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে ক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।