বরিশালে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশালে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: সংগৃহীত

বরিশালে শুরু হয়েছে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর জীবনানন্দ দাশ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এবারের আসরে মোট ১১টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে দারুণ দাপট দেখিয়েছে ‘শেরে বাংলা একাদশ’। তারা ‘মোগো ২৭ দলকে’ ৯-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করেছে।