নজরুলের জীবন-সাহিত্য-দর্শন নিয়ে বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা

নজরুলের জীবন-সাহিত্য-দর্শন নিয়ে বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনের নানা দিক নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শ্রেণিকক্ষে বসুন্ধরা শুভসংঘ বেরোবি শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৫ জন শিক্ষার্থী একক ও দলীয় দুই ক্যাটাগরিতে অংশ নেন। একক ক্যাটাগরিতে প্রথম হন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের আলামিনা আক্তার আলো। দ্বিতীয় হন অর্থনীতি বিভাগের মোছা. সেফালি আক্তার এবং তৃতীয় হন লোকপ্রশাসন বিভাগের আশিক ইসলাম।

দলীয় ক্যাটাগরিতে প্রথম হয় ‘কুহেলিকা’ দলের সোহেল ও লিসা। দ্বিতীয় হয় ‘বিদ্রোহী’ দলের মো. মোজাম্মেল হোসাইন ও নুসরাত জাহান সামিহা এবং তৃতীয় হয় ‘ধূমকেতু’ দলের ইমরান আলী ও মো. তাসনিম হক রাইসা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা শুভসংঘ বেরোবি শাখার উপদেষ্টা সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান ও মো. সোহাগ আলী।

অনুষ্ঠানে তাবিউর রহমান প্রধান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনদর্শন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম, বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন উদ্যোগ এবং সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীদের ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য দেন।

মো. সোহাগ আলী অংশগ্রহণকারী ও আয়োজকদের শুভকামনা জানান এবং কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। কুইজ প্রতিযোগিতায় বসুন্ধরা শুভসংঘ বেরোবি শাখার সভাপতি সানজানা ইবনাত, সাধারণ সম্পাদক বিক্রম কুমার শর্মা,  সহসভাপতি মো. ফাহিম শাহিরয়ার, আজিজুর রহমান, আবিদা সুলতানা বুকু, আবু সুফিয়ান আল মামুন, শাবণী দেবনাথ ও আইভি আক্তার উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবির ইলাহী জুবায়ের, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফাহিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাতুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে নায়েমা আক্তার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহদী হাসান জিহাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক চাঁদনী চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক সাগর জিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।