ফরিদপুরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

সংগৃহীত ছবি

ফরিদপুর শহরে অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, গুলি, ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)।

মঙ্গলবার সকালে উত্তর কালিবাড়ি এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে নিলটুলী এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে সাফায়েতকে গ্রেপ্তার করা হয়।

তার বসতঘর থেকে তিনটি ককটেল, খেলনা রিভলবার, চাইনিজ কুড়াল, রামদা, ছুরি, সুইচ গিয়ার, ওয়াকিটকি, ২৫ রাউন্ড গুলির খোসা, ১০টি ইয়াবা ও সেনাবাহিনী-এপিবিএনের পোশাকসামগ্রী উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, সাফায়েত দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ঘটনায় কোতয়ালী থানায় দুটি মামলা হয়েছে।