ফরিদপুরে হাসিনা বেগমকে হত্যার দায়ে স্বামী ফরহাদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ফরিদপুরে
ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক চয়ন মোল্লা (২৩) নিহত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের বড় ছেলে।
ফরিদপুরের মধুখালীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় হাকিম বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ফরিদপুরের ভাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীদের উত্যক্ত করা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে সামি বেপারী (১৭) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় পেঁয়াজের মাচা থেকে পড়ে সামিউল আলম (১০) নামের এক স্কুলের ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদী মহল্লায় নিজ বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। সে ওই মহল্লার জাহাঙ্গীর আলমের সন্তান ও স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা ও অব্যবস্থাপনার অভিযোগে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ফরিদপুরের সদরপুর উপজেলার একটি বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
ফরিদপুরে ভূমি অফিসে ঘুষের ভিডিও একের পর এক ছড়িয়ে পড়ছে। বোয়ালমারী উপজেলার এক ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার এক দিনের ব্যবধানে এবার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফরিদপুরের কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।