আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে হরগঙ্গা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে হরগঙ্গা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

 

মাহফিলে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।

এ সময় সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আল আমিন রিদয়, সদস্যসচিব রাফসান রাফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ, যুগ্ম আহ্বায়ক সিয়াম সামি, যুগ্ম আহ্বায়ক তারিফসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের একটি কক্ষে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও সহিংসতার বিরুদ্ধে নানা কর্মসূচি পালিত হয়।

মাহফিল শেষে আবরার ফাহাদসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকলের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।