নীলফামারীতে বিশ্ব ডাক দিবস পালিত

নীলফামারীতে বিশ্ব ডাক দিবস পালিত

সংগৃহীত

নীলফামারী জেলায় আজ পালিত হয়েছে বিশ্ব ডাক দিবস। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় প্রধান ডাকঘর চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকঘর চত্বরে এসে শেষ হয় এবং পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

নীলফামারী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মো. শামসুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মো. একরামুল হক, প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার লেবু চন্দ্র রায়, কিশোরগঞ্জ উপজেলা পোস্টমাস্টার মো. আমিনুল হক শাহ প্রমুখ।

বক্তারা বলেন,বাংলাদেশ ডাক বিভাগ সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার দিকে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে চালু হওয়া ‘স্পিড পোস্ট’ সেবা স্বল্প খরছে দ্রুত সময়ে চিঠি, নথিপত্র ও পার্সেল পাঠানোর সুযোগ তৈরি করেছে। এ সেবার মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।