এবার ককরোচদের বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক কেজরিওয়াল

এবার ককরোচদের বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক কেজরিওয়াল

ছবিঃ সংগৃহীত।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শনিবার (১০ অক্টোবর) সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠকসহ দলটির আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে।

দিল্লি পুলিশের সূত্রের বরাতে ইন্ডিয়া টিভি জানিয়েছে, জন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করার সময় কনট প্লেস এলাকা থেকে আরও প্রায় ২০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

আটকের আগে পুলিশ সদস্যরা সিজেপি নেতাদের জানান, জন্তর মন্তরে বিক্ষোভ করার অনুমতি তাদের দেওয়া হয়নি। দীপকে বলেন, তাদের এমনভাবে আটক করা হচ্ছে, যেন তারা অপরাধী। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও এমনটা করেননি। বর্তমান পরিস্থিতিকে তিনি ‘একনায়কতন্ত্র’ বলে আখ্যা দেন।

এসময়, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিএমের সংসদ সদস্য জন ব্রিটাসকেও আটক করেছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টিভি