প্রন পাস্তা তৈরির রেসিপি জেনে নিন

প্রন পাস্তা তৈরির রেসিপি জেনে নিন

ফাইল ছবি

পাস্তা খেতে পছন্দ করি আমরা অনেকেই। সহজে তৈরি করা যায় এবং খেতে সুস্বাদু এমন সব খাবারের মধ্যে পাস্তা অন্যতম। আপনি যদি খুব কম সময়ে এটি তৈরি করে খেতে চান তবে প্রন পাস্তা বেছে নিতে পারেন। এটি খাওয়ার জন্য আপনাকে রেস্টুরেন্টে গিয়ে একগাদা পয়সা খরচ করতে হবে না। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক প্রন পাস্তা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাস্তা- ২৫০ গ্রাম

চিংড়ি- ১ কাপ

চিজ- ১০০ গ্রাম

রসুন কুচি- ১ চা-চামচ

পেঁয়াজ কুচি-  ১টি

মেয়োনেইজ- ৫০ গ্রাম

চিনি- ১ চা-চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

তরল দুধ- ২ টেবিল-চামচ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ কুচি- ২টি

অলিভ অয়েল- ১ টেবিলচামচ।

যেভাবে তৈরি করবেন

ফুটন্ত পানিতে ও সামান্য তেল দিয়ে মিনিট পাঁচেক পাস্তা সেদ্ধ করে নিন। এরপর পানি ঝরিয়ে বাটিতে তুলে রাখুন। রান্নার প্যানে অলিভ অয়েল দিয়ে তাও পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এরপর তাতে চিংড়ি, লবণ, কাঁচা মরিচ দিয়ে দুই মিনিটের মতো রান্না করুন। এরপর তাতে দুধ দিয়ে তাতে গোলমরিচ গুঁড়া, চিজ, মেয়োনিজ ও চিনি দিয়ে সস বানিয়ে বাটিতে রাখা পাস্তার উপর ঢেলে দিন। এবার ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু প্রন পাস্তা।