এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আর এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রান তুলে পাকিস্তান। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান করেছে লঙ্কানরা।

রাওয়ালপিন্ডিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে আসে ৫৫ রান। ১৭ বলে ২২ রান করে আউট হন ফখর জামান। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৮৮ রান। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় পাকিস্তানিরা। ফিফটি পূরণের পর ৭৩ রানে থামেন সাহিবজাদা ফারহান।

এদিকে ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ব্যাট হাতে যেন ঝড় তোলেন মাজ সাদাকাত। মাত্র ৫১ বলে ছয়টি চার ও সাতটি ছক্কার মারে ৯৬ রান করেন তিনি। এদিকে ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন হাসান নেওয়াজ।

রাত তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি লঙ্কানদের। পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় তারা। এরপর সময়ের পরিক্রমায় পড়তে থাকে একের পর এক উইকেট। মন্থর রানের গতি আর ক্রমাগত উইকেট পতনের কারণে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা।

দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন মহেশ থিকসেনা। চামিন্দু বিক্রসিনহা করেন ২৯ রান। এছাড়া সিনেথ জয়াবর্ধনে ২২ ও কামিন্দু মেন্ডিস ২৩ রান করেন। বাকি ব্যাটাররদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

পাকিস্তানের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ ইমরান। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এছাড়া সালমান মির্জা নেন দুটি উইকেট।