বরিশালে শিক্ষিকাকে চাপা দেওয়া বাস চালকসহ গ্রেফতার ৩
প্রতিকি ছবি
বরিশালে মাদ্রাসা শিক্ষিকাকে চাপা দেওয়া বাসের চালকসহ হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডিত দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি। শনিবার পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে রবিবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন এসআরবি ৮।
গ্রেপ্তারকৃতরা হলো- বাসের চালক ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গাজীবাড়ী মৈশানী এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান ওরফে রাজুকে (৩২), বাকেরগঞ্জের উত্তর নলুয়া গ্রামের গঞ্জে আলী সিকদারের ছেলে হাসান সিকদার (৩৭) ও সবুজ সিকদারের ছেলে রাসেল সিকদার (৩০)।
এসআরবি জানায়, গত ১৫ সেপ্টেম্বর বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া বাস মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগমকে চাপা দেয়। এ ঘটনায় তার ভাই গৌরনদী থানায় মামলা করে। মামলার আসামী হিসেবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঝালকাঠি থেকে চালক রাজুকে গ্রেফতার করা হয়।
অপরদিকে বাকেরগঞ্জে একটি হত্যা মামলার যাবজ্জীবন দন্ডিত হাসানকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে এবং রাসেলকে হাতিরঝিল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।