চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে কাটিমন আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে কাটিমন আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের বাগানের ৮টি কাটিমন জাতের আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক সুকচাঁন আলী জানান, সকালে বাগানে গিয়ে করাত দিয়ে কেটে ফেলা গাছগুলো দেখতে পান তিনি। কেটে ফেলা অনেক গাছেই মুকুল এসেছিল, যা থেকে দুই সপ্তাহের মধ্যে গুটি আসার কথা ছিল। এ ঘটনায় তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ঘটনাটি শুনেছেন। ক্ষতিগ্রস্ত বাগান মালিকের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।