নেত্রকোনায় ঝোপের ভেতরে মিললো রিকশা চালকের মরদেহ

নেত্রকোনায় ঝোপের ভেতরে মিললো রিকশা চালকের মরদেহ

প্রতিকি ছবি

নেত্রকোনার সদরে বাঁশ ঝোপের ভেতর থেকে হাত পা বাঁধা ও মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় রোকন মিয়া (৪০) নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

তিনি একই উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বিদুরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। বিয়ে করেন একই উপজেলার মৌগাতি ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে রিকশা নিয়ে বের হন রোকন। পরে তিন আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার মোবাইল ফোন বন্ধ পওয়া যায়। আজ বিকালে এক ভ্যানচালক সড়কের পাশে ভ্যান রেখে ঝোপের ভেতরে প্রকৃতির ডাকে সারা দিতে যান।

এ সময় মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় হাত পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ দেখতে পেয়ে ভয়ে চিৎকার করেন তিনি। এরপর সড়কে চলাচলকারী ও স্থানীয়রা এগিয়ে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। রিকশা চুরির জন্য পরিকল্পিত হত্যা করেছে কিনা সেটিও তদন্তে বেরিয়ে আসবে