ঠাকুরগাঁওয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সংগৃহীত ছবি

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘লালন স্মরণানুষ্ঠান’।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমান ও বিশিষ্ট শিক্ষাবিদ আখতারুজ্জামান সাবু, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফকির লালন সাঁই ছিলেন বাংলা লোকসংগীত ও বাউল দর্শনের অন্যতম প্রভাবশালী সাধক। তার গান ও দর্শনে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির বার্তা ফুটে উঠেছে। তার জীবনদর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।