যে সাপ ছিল জীবিকার সঙ্গী, তার কামড়েই প্রাণ গেল সাপুড়ের
ফাইল ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়িতে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। লোগেন হাসদা চালনিপাড়া গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাপুড়ে লোগেন হাসদা এলাকায় ‘পাগল’ নামে পরিচিত ছিলেন। প্রায় ৩০ বছর ধরে সাপ নিয়ে খেলা দেখানো ও ওঝার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সোমবার সকালে সাপের খেলা দেখাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন লোগেন হাসদা।
এ সময় বাড়িতে রাখা বাক্স থেকে সাপ বের করতে গেলে একটি মাছাওলি সাপ তাকে কামড় দেয়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৮ নম্বর মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে লোগেন হাসদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়