নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১০

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১০

সংগৃহীত ছবি

নাটোরে বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন যাত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ও ঘটনাস্থলে নয়জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।