পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন-বিক্ষোভ

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন-বিক্ষোভ

ছবি: সংগৃহীত

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পাশারির জানাজা ও দাফনে বাধা দেওয়ায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলার ইউনিট কমান্ডের আহ্বায়ক, সদস্যসচিবসহ বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক মীর্জা নজরুল ইসলাম বেগ, সদস্যসচিব আব্দুল খালেক মণ্ডল, ঈশ্বরগঞ্জ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক হাবিবুর রহমান হলুদ প্রমুখ।

এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পাশারির জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।