ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২১৯১ মামলা, ১০৫৫ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২১৯১ মামলা, ১০৫৫ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৬৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৪২২টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিনভর রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৪৩০টি মামলা করেছে ট্রাফিক-উত্তরা বিভাগ। এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৮৬টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৩৭৬টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯৫টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭৬টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩৪টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১০৭টি মামলা করা হয়েছে।

আইন অমান্যকারী যানবাহনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে।

ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।