কমনওয়েলথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির

কমনওয়েলথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির

সংগৃহীত

কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের ন্যাশনাল পারফর্মিং আর্টস সেন্টারে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লস, স্বাগতিক দেশ অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন, ৫৬টি সদস্য দেশের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধানরা উপস্থিত ছিলেন।

এ বছর সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিত করা’।