খুলনা মেডিকেলের নতুন পরিচালক ডা. মোস্তফা কামাল
ফাইল ছবি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে ডা. মোস্তফা কামালকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে তিনি হাসপাতালটির কার্ডিওলজি বিভাগে সহযোগী অধ্যাপক (ইনসিটু) পদে কর্মরত ছিলেন।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক কাজী মো. আইনুল ইসলামকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ০৮ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ নভেম্বর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতি আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।