শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংগৃহীত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয় কর্মকর্তা মো. আসলান খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান এবং ভাস্কর্য ও চিত্রশিল্পী হারুন অর রশিদ।

প্রতিযোগিতায় জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় অর্ধশত  শিক্ষার্থীর অংশ নেয়।

বিজয়ীদের আগামী ৭ নভেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুরস্কৃত করা হবে।