শরিফুল-তাসকিনকে রিটেন করল ‘ঢাকা ক্যাপিটালস’
ফাইল ছবি
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। আসন্ন আসর শুরুর আগে শরিফুল-তাসকিনকে ধরে রাখল ‘ঢাকা ক্যাপিটালস’। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
নিজেদের ফেবসুক পেজে দেয়া এক বিবৃতিতে শরিফুল-তাসকিনের ধরে রাখার বিষয়টি নিশ্চিত করে ‘ঢাকা ক্যাপিটালস’ লেখেন, ‘ধরে রাখা প্রস্তুত! তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ঢাকা ক্যাপিটালে ফিরেছেন।’
‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমাদের পেস জুটি, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে রিটেনশন সাইনিং করে! তাদের ফিরে আসায় আগের চেয়ে আমাদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে। মাঠে তাদের আধিপত্য দেখার সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হন!’
এবারের টুর্নামেন্টও অংশ নিবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। তবে পরিবর্তন এসেছে তিনটি দলে। গত বিপিএলের পরই জানা গিয়েছিল এবারের আসরে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের পরিবর্তে বিপিএলে ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দলটির নাম রাখা হয়েছে দুর্বার রাজশাহী
এছাড়া ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় পরিবর্তন এসেছে। ১১তম আসরের ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন চিত্রনায়ক শাকিব খানের রিমার্ক অ্যান্ড হারল্যান্ড কোম্পানি এবং তাদের সঙ্গে রয়েছেন ওয়ালটন গ্রুপ।