শিল্পকলা একাডেমিতে যৌথ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

শিল্পকলা একাডেমিতে যৌথ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

সংগৃহীত

শিক্ষালোকের এক যুগ পূর্তি উপলক্ষে যৌথ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস।

শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ‘শিল্প অভিব্যক্তির সুষমা’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট লেখক হাসানাত আবদুল হাই।

এতে দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীদের শিল্পকর্ম স্থান পেয়েছে। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন রফিকুল সিদ্দিকী, মনিরুল আলম, উত্তম সেন, সুব্রত বসাক, মাহিন মাহনুমা, সুনীল কুমার, অভিজিৎ চৌধুরী, রুবিনা নার্গিস, বিপ্লব দত্ত ও সুশান্ত কুমার অধিকারী প্রমুখ।

আয়োজকরা জানান, শিক্ষালোকের এক যুগ পূর্তি উদযাপনের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে শিল্পচর্চা, সৃজনশীলতা ও শিল্পীদের সম্মিলিত উদ্যোগকে তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীটি ৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।