পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রতিকী ছবি

রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুর রাজ্জাক শেখ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক শেখ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত নবাব আলী শেখের ছেলে।

নিহতের ভাই কুদ্দুস মেম্বার বলেন, দুপুরে রাজ্জাকসহ দুজন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে ঘটনাস্থলে রাজ্জাকের মৃত্যু হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।