কালীগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

কালীগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে কাঠবোঝাই ট্রাকের চাপায় মহিউদ্দিন মুন্সী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন মুন্সী উপজেলার রাঙ্গিয়াপোতা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হেঁটে বালিয়াডাঙ্গা বাজারে যাচ্ছিলেন তিনি। বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা কাঠবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।