আখাউড়ায় ট্রেনে আগুন, আটক ২

আখাউড়ায় ট্রেনে আগুন, আটক ২

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে।

তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিআরপি ও আরএনবির তাৎক্ষণিক অভিযানে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে ঢাকাগামী তিতাস কমিউটারের ট্রেনটির শান্টিংয়ের কাজ চলছিল।

এ সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। মুহূর্তের তিনি রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বেশ কয়েকটি আসন পুড়ে যায়।

 

এ বিষয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগি রেখে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে আখাউড়া ছেড়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে সান্টিংয়ের সময় দুর্বৃত্তরা আগুন দেয়। জিআরপি ও আরএনবি তাৎক্ষণিক দুজনকে আটক করেছে।